Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দামোদর নদে নৌকাডুবিতে নিখোঁজ দুই বন্ধু


 

দামোদর নদে নৌকাডুবিতে নিখোঁজ দুই বন্ধু 


অতনু হাজরা, জামালপুর : নৌকাডুবিতে দামোদর নদে নিখোঁজ হয়েছে দুই বন্ধু। পূর্ব বর্ধমানের  জামালপুরের জোতচাঁদ গ্রামের ঘটনা। শনিবার সন্ধ্যায় পানসি নৌকা করে দামোদর নদ পারাপার হতে গিয়ে চার বন্ধুর মধ্যে দুজন সৌগত বেরা ও সৈকত মান্না নৌকাডুবিতে তলিয়ে যায়। অন্য দুজন সৌরভ ধারা ও সমরেশ বাগ কোনক্রমে পাড়ে উঠে আসতে সক্ষম হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান জামালপুর থানার ওসি রাকেশ সিং এর নেতৃত্বে পুলিশ বাহিনী। রাতেই আনানো হয় ডুবুরি। সকালে জেলা থেকে ৩০ জনের একটি টিম পৌঁছায় ঘটনাস্থলে। ডুবুরিরা তন্ন তন্ন করে খোঁজা শুরু করেছে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ দুজনের কোনো খোঁজ মেলেনি। 

দফায় দফায় ঘটনাস্থলে যাচ্ছেন জামালপুর থানার ওসি রাকেশ সিং। একটু বেলার দিকে জোতচাঁদ গ্রামের ঘটনাস্থলে গিয়ে পৌঁছান জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার,  পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান। কিভাবে উদ্ধার কাজ চলছে তা তারা নিজেরা খতিয়ে দেখেন এবং নিখোঁজ দুজনের পরিবারের লোকের সঙ্গে গিয়ে কথা বলে তাদের সান্ত্বনা দেন। বিডিও শুভঙ্কর মজুমদার জানান কালকে থেকেই উদ্ধার কাজ শুরু হয়েছে আজও জোর কদমে ডুবুরি নামিয়ে চলছে নিখোঁজদের সন্ধান। এখনো পর্যন্ত কারোর খোঁজ পাওয়া যায়নি। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বলেন দুর্ঘটনা ঘটে গেছে প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে চলছে তাদের সন্ধানের কাজ। জেলা থেকে টিম এসে ডুবুরি নামিয়ে খুঁজে দেখা হচ্ছে। এটা অত্যন্ত মর্মান্তিক এক ঘটনা।