Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন


 

ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচড়া পঞ্চায়েতের ইঁট ভাটা সংলগ্ন এলাকায় একটি ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হলো। উদ্বোধন করেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান,  বিডিও শুভঙ্কর মজুমদার। উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, পাঁচড়া গ্রাম  পঞ্চায়েতের  প্রধান লালু হেমব্রম, উপ প্রধান বিকাশ পাকড়ে, অঞ্চল নেতা জয়দেব দাস সহ অন্যান্যরা। জল প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এলাকার বহু মানুষ উপস্থিত হয়ে ছিলেন।

 তাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই জল প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে স্থানীয় এক বয়স্কা মহিলাকে এই ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধনের জন্য ডেকে নেন তাঁরা। এই প্রকল্পের জন্য খরচ হয় প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা। জামালপুর ব্লকের প্রত্যন্ত জায়গায় বিভিন্ন পঞ্চায়েতের পক্ষ থেকে এই জল প্রকল্প গুলো করা হচ্ছে। এর ফলে অনেক সাধারণ মানুষ ঠান্ডা জল খেতে পারবেন। নিজেদের এলাকায় এই ঠান্ডা পানীয় জল পেয়ে খুশি এলাকাবাসী।