Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ছাত্র পরিষদ ও কলেজের যৌথ রক্তদান শিবির

 


ছাত্র পরিষদ ও কলেজের যৌথ রক্তদান শিবির 


অতনু হাজরা, জামালপুর : ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে জামালপুর ব্লক ছাত্র পরিষদের পক্ষ থেকে জামালপুর কলেজে একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হলো আজ। তাদের সাথে কলেজের এন এস এস ইউনিট যোগদান করে। যৌথ ভাবে করা হয় এই রক্তান শিবির। ছাত্র পরিষদের পক্ষ থেকে ব্লকের সভাপতি বিট্টু মল্লিক এই শিবিরের আয়োজনে নেতৃত্ব দেন। মোট ৫০ জন ছাত্র - ছাত্রী ও শিক্ষক রক্তদান করেন।

 সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় শিব শঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্কের হাতে। এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, ছাত্র পরিষদের জেলা সভাপতি সাদ্দাম হোসেন, ব্লক সভাপতি বিট্টু মল্লিক, জয়হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, 

দেবু হেমব্রম, মৃদুল কান্তি মন্ডল, সুদীপ বিশ্বাস, শেখ সামসুদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় হালদার, অধ্যাপক ভিক্টর আনন্দ ভগৎ, ডঃ আশরফী খাতুন, জয়িতা মুখার্জী, অমৃতা দাম, অমৃতা চক্রবর্তী, এন এস এস এর প্রোগ্রাম অফিসার অধ্যাপক পার্থ সারথি চক্রবর্তী সহ অন্যান্যরা।

  ছাত্র পরিষদের সভাপতি বিট্টু  মল্লিক যে সমস্ত ছাত্র ছাত্রীরা আজ রক্ত দিলেন তাদের ধন্যবাদ জানান। প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি স্মারক ও একটি গাছ তুলে দেওয়া হয়।