Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ক্যানেল সংস্কার নিয়ে ব্লক প্রশাসনের সাথে  ডিভিসি'র বৈঠক


 

ক্যানেল সংস্কার নিয়ে ব্লক প্রশাসনের সাথে  ডিভিসি'র বৈঠক 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে চলছে ডিভিসি'র ক্যানেল সংস্কারের কাজ। সেই কাজ করতে গিয়ে কোথাও কোথাও জমি অধিগ্রহণ করতে হতে পারে। আর সেটা নিয়ে যাতে কোনো সমস্যা না হয় তাই জনসাধারণের অভাব অভিযোগ শোনার জন্য সমস্ত অঞ্চলের প্রধান ও উপ প্রধানদের নিয়ে বৈঠক করা হয় ব্লক অফিসে পঞ্চায়েত সমিতির মিটিং হলে। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান,  বিডিও শুভঙ্কর মজুমদার, জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত সহ ডিভিসি'র আধিকারিকরা। 

এর সঙ্গেই নিম্ন দামোদর উপত্যকায় নদী সংস্কারের যে কাজ চলছে তাতে যাঁরা জমি দিয়েছিলেন তাঁদের চিহ্নিত করে পরিচয়পত্র তুলে দেওয়া হয়। পরে তাঁরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন।