Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ATM ভাঙল দুষ্কৃতীরা, ঘটনায় চাঞ্চল্য


 

ATM ভাঙল দুষ্কৃতীরা, ঘটনায় চাঞ্চল্য 

# সংবাদ প্রভাতী 

কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার কুলটির থানার নিয়ামতপুরের বামুনডিহাতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম মেশিন ভাঙল দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। সোমবার এই ঘটনা স্থানীয়রা দেখতে পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় ও ব্যাঙ্কের আধিকারিকরা পৌছায়। 

তবে এই এটিএম থেকে  টাকা লুট হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।  এটিএম টিতে কোন নিরাপত্তা রক্ষী ছিল না। তবে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। ঘটনার তদন্তে পুলিশ সিসিটিভি খতিয়ে দেখছে। এই প্রসঙ্গে ব্যাঙ্কের আধিকারিকরা জানান যে স্থানীয়রা তাদের সকালবেলা খবর দেয় আর সেই খবর শুনে এখানে আসেন এবং দেখেন যে এটিম মেশিন টি ভাঙ্গা অবস্থায় রয়েছে। তবে কত টাকা গেছে বা কোন টাকা দুষ্কৃতীরা নিতে পেরেছে কিনা সেবিষয়ে তদন্ত করার পরই জানা যাবে।