Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

২১ শে জুলাইকে সামনে রেখে জামালপুরে মিছিল


 

২১ শে জুলাইকে সামনে রেখে জামালপুরে মিছিল 


অতনু হাজরা, জামালপুর : আগামী ২১ শে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণ দিবসকে কেন্দ্র করে হবে সমাবেশ। প্রতি বছর সেই দিনের মঞ্চ থেকে পরবর্তী ১ বছরের জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই সমাবেশকে সামনে রেখে রাজ্য জুড়ে চলছে মিছিল। জামালপুর ব্লকে বুধবার দু জায়গায় শহীদ দিবসের সমর্থনে মিছিল করা হয়। একটি মিছিল হয় কালনা জোড়বাঁধ থেকে কদমতলা পর্যন্ত। এই মিছিলে পা মেলান যুব তৃণমূলের রাজ্য নেতা শ্রীমন্ত রায় সহ  প্রদীপ পাল, অরবিন্দ ভট্টাচার্য, গৌর সুন্দর মন্ডল এবং অন্যান্য নেতৃত্ব। ব্লকের বিভিন্ন স্থান থেকে বাসে করে কর্মী সমর্থক আসেন এই মিছিলে যোগ দিতে। মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক অংশ গ্রহণ করেন। 

       অপর মিছিলটি হয় পাড়াতল ২ অঞ্চলের ইটলা শ্মশানের কাছ থেকে ছানাপট্টি মোড় পর্যন্ত। মিছিলে পা মেলান তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, সাহাবুদ্দিন শেখ, প্রধান মাবিয়া বেগম, আনোয়ার আলী সরকার সহ স্থানীয় নেতৃত্বরা। কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণ সমাবেশকে সফল করে তুলতে আহ্বান জানান মেহেমুদ খান। দুটি মিছিল থেকেই কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি ও দ্রব্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে স্লোগান তোলা হয়। জামালপুরের বিভিন্ন অঞ্চলে সংগঠিত মিছিলে উপস্থিত কর্মী সমর্থকরা প্রমাণ করে দিচ্ছেন জামালপুরে তৃণমূলের ক্ষমতা।