Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

২১ জুলাইয়ের প্রস্তুতি মিছিলে মানুষের ঢল


 

২১ জুলাইয়ের প্রস্তুতি মিছিলে মানুষের ঢল 


অতনু হাজরা, জামালপুর :  পূর্ব বর্ধমানের জামালপুরের জোতশ্রীরাম অঞ্চলে ২১ জুলাইকে সামনে রেখে একটি প্রস্তুতি মিছিলের আয়োজন করা হয়। শ্রীকৃষ্ণপুর থেকে মিছিল শুরু হয়ে জোতশ্রীরাম খেলার মাঠ পর্যন্ত মিছিল হয়। প্রায় ৫০০০ হাজার কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান। কর্মী সমর্থকদের উদ্দীপ্ত করতে মিছিলে পা মেলান বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক,  প্রধান আরিফা মন্ডল, উপ প্রধান তপন দে, সাহাবুদ্দিন শেখ, লাল্টু পাত্র সহ অঞ্চলের একঝাঁক নেতৃত্ব।

 মিছিলে হাঁটা কর্মী সমর্থকদের স্বতস্ফূর্ততা, উল্লাস প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস ও তার নেত্রী মমতা বন্দোপাধ্যায় একটি আবেগের নাম। এদিন মিছিল শেষে একটি সভাও অনুষ্ঠিত হয়।