Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শহীদ স্মরণ সমাবেশকে সফল করে তুলতে মিছিল


 

শহীদ স্মরণ সমাবেশকে সফল করে তুলতে মিছিল 


অতনু হাজরা, জৌগ্রাম :  ২১ শে জুলাই শহীদ স্মরণ সমাবেশকে সামনে রেখে বিধায়ক অলক কুমার মাঝি ও তৃণমূলের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খানের যুগলবন্দীতে ব্লকের বিভিন্ন অঞ্চলে একের পর এক মিছিল সংগঠিত করা হচ্ছে। আজ জৌগ্রাম অঞ্চলে জৌগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, আদিবাসী নেতা দেবু হেমব্রম, তরক টুডু, মৃদুল কান্তি মন্ডল, রেজাউল হক, মিঠু ঢালী সহ একাধিক অঞ্চলের নেতারা। মিছিল হাই রোড থেকে শুরু হয়ে শেষ হয় স্টেশন বাজারে গিয়ে। মিছিলের শেষে একটি পথসভা করা হয়। 

সেই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অলক কুমার মাঝি থেকে মেহেমুদ খান ও ভূতনাথ মালিক সকলেই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি তথা নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোলের দাম বৃদ্ধির বিরুদ্ধে কেন্দ্র সরকারের তীব্র বিরোধিতা করেন। এরই সঙ্গে তারা উপস্থিত প্রত্যেক তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ডাক দেন যে আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে যে সভা মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি  ডাক দিয়েছেন জামালপুর থেকে প্রচুর সংখ্যক লোকজন নিয়ে গিয়ে রাজপথ ভরিয়ে তুলতে হবে।  এদিন প্রায় ২ হাজার কর্মী সমর্থক মিছিলে পা মেলান।