Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আনন্দের বাতাবরণে পঠন-পাঠনে ছাত্র  ছাত্রীদের মনোনিবেশ বৃদ্ধিতে দু'দিনের থিয়েটার কর্মশালা


 

আনন্দের বাতাবরণে পঠন-পাঠনে ছাত্র  ছাত্রীদের মনোনিবেশ বৃদ্ধিতে দু'দিনের থিয়েটার কর্মশালা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  শহর বর্ধমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় এর সুবর্ণ জয়ন্তী বর্ষ চলছে। এই উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ পঠন-পাঠনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষামূলক নানান কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে। ১৫ এবং ১৬  জুলাই দুদিন ব্যাপী আয়োজিত হল শিক্ষামূলক থিয়েটার কর্মশালা। আসলে যে বার্তা বা শিক্ষা পাঠ্যপুস্তক এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছে সহজে পৌঁছে দেওয়া যায় না থিয়েটার বা নাটকের মাধ্যমে খুব সহজেই তা পৌঁছে দেওয়া যায়। সেই ভাবনা থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে সামাজিক বিভিন্ন বার্তা ও সচেতনতার প্রসার ঘটাতে এবং তাদের মানসিক চিন্তাভাবনার ক্ষেত্রকে প্রসারিত করার লক্ষ্যে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ দুদিন ব্যাপী থিয়েটার সংক্রান্ত কর্মশালা আয়োজন করে। 

কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সৌমেন কোনার জানান কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার পর ছাত্র-ছাত্রীরা অনেকটাই পিছিয়ে পড়েছে ও বিদ্যালয় ছুটের প্রবণতা বাড়ছে। সেজন্য বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে আনন্দের বাতাবরণে শিক্ষাদান বিশেষ কার্যকরী ভূমিকা নিতে পারে। এই উদ্দেশ্যে বিদ্যালয়ে থিয়েটার কর্মশালার আয়োজন করা হয় মুক্ত মনন স্পিড নামক একটি সংস্থার সহযোগিতায়।

 কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অমিতাভ চন্দ্র, পিংকি চন্দ্র, রতন পাল, পার্থ বসাক, প্রবীর সাঁতরা। ৩০ জন ছাত্রছাত্রী ও চারজন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। থিয়েটার কর্মশালায় অংশগ্রহণে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।