Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শহীদ স্মরণে ধর্মতলা চলোর আহ্বানে মিছিল


 

শহীদ স্মরণে ধর্মতলা চলোর আহ্বানে মিছিল 


অতনু হাজরা, জামালপুর : শহীদ স্মরণে একের পর এক মিছিল সংগঠিত হচ্ছে পূর্ব বর্ধমানের জামালপুরে। আজ জামালপুর ব্লকের পাঁচড়া ও পারাতল ১ অঞ্চলে দুটি মিছিল করা হয়। প্রথমটি পাঁচড়া ইঁট ভাটা থেকে কিষাণমান্ডি পর্যন্ত ও পরের মিছিলটি পর্বতপুর শিবতলা থেকে পারা খেলার মাঠ পর্যন্ত হয়।  পাঁচড়া মিছিলে পা মেলান তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান লালু হেমব্রম, উপ প্রধান বিকাশ পাকড়ে সহ অশোক দাস, জয়দেব দাস এবং স্থানীয় নেতৃত্ব। 

পারাতল ১ অঞ্চলের মিছিলে পা মেলান যুব তৃণমূলের জামালপুর ব্লক সভাপতি ভূতনাথ মালিক, সাহাবুদ্দিন শেখ, প্রধান উত্তম হাজারী, উপ প্রধান শ্রীদীপ ঘোষ, লাল্টু পাত্র সহ অন্যান্য নেতৃত্ব। দুটি মিছিলেই অধিক সংখ্যক তৃণমূল কর্মী ও সমর্থকরা পা মেলান। তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। 

মিছিল থেকে কেন্দ্রের জনবিরোধী নীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধির বিরোধিতা করা হয়। মিছিল শেষে পথ সভা আয়োজিত হয়।