Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সর্বজনীন দূর্গা ও কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন


 

সর্বজনীন দূর্গা ও কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শহর বর্ধমানের টিকরহাটে সর্বজনীন দূর্গা ও কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। ৬ জুলাই টিকরহাট মৈত্রী সংঘের উদ্যোগে পূজা অর্চনার মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাঃ ইন্তেখাব আলম সহ অন্যান্যরা। ক্লাবের সম্পাদক তন্ময় ভট্টাচার্য এলাকার সকল নাগরিকদের স্বাগত জানান। 

মৈত্রী সংঘের পক্ষে ডাঃ তারক সরকার এই খবর দিয়ে জানান, এলাকার মহিলারা শঙ্খধবনি দিয়ে বিধায়ককে বরণ করেন। এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে  মনোরম পরিবেশে ক্লাবের সদস্যদের দ্বারা সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয়।