Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শহীদ স্মরণ সমাবেশকে সফল করে তুলতে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী'র সভা


 

শহীদ স্মরণ সমাবেশকে সফল করে তুলতে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী'র সভা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণ সমাবেশকে সফল করে তুলতে পূর্ব বর্ধমান জেলা জুড়ে চলছে নিবিড় প্রচার কর্মসূচি। মিছিল, মিটিং, রক্তদান শিবির সহ নানা আঙ্গিকে চলছে প্রচার। আজ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাইগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ২১ জুলাই শহীদ স্মরণ সমাবেশ নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, তৃণমূল কংগ্রেসের মন্তেশ্বর ব্লক সভাপতি শেখ আজিজুল হক সহ অন্যান্যরা। মন্ত্রী উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের ২১ জুলাই শহীদ স্মরণ সমাবেশে যোগ দেওয়ার ডাক দেন। এদিন তিনি একুশে জুলাই ধর্মতলা চলোর আহ্বানে একটি ট্যাবলো গাড়ির উদ্বোধন করেন। 

আজ ১৫ জুলাই থেকে মন্তেশ্বর ব্লকের অন্তর্গত ১৩ টি অঞ্চলে ২১ জুলাই ধর্মতলা চলো প্রচারের জন্য এই গাড়িটি পরিক্রমা করবে বলে জানান তৃণমূল কংগ্রেসের মন্তেশ্বর ব্লক সভাপতি শেখ আজিজুল হক।