Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অঙ্গণওয়ারি কেন্দ্রের খাবারে টিকটিকি


 

অঙ্গণওয়ারি কেন্দ্রের খাবারে টিকটিকি 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে সেলিমাবাদ মিরেপারা অঙ্গণয়ারি কেন্দ্রের রান্না করা খিচুরিতে মিললো টিকটিকি। মিরেপারায় ৪০৯ নম্বর কেন্দ্র। খিচুড়িতে রান্না হয়ে যাওয়া মরা টিকটিকি দেখেই এলাকায় আতঙ্ক ছড়ায়।

জানা গেছে, এক শিশুর মা অঙ্গণয়ারি কেন্দ্র থেকে খিচুড়ি নিয়ে বাড়ি চলে যান। কিছুক্ষণ পর ফিরে এসে জানান অঙ্গণয়ারি কেন্দ্র থেকে নিয়ে যাওয়া খিচুড়িতে টিকটিকি রয়েছে। কি ভাবে এই ঘটনা সেই নিয়ে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে এলাকায়। অঙ্গণয়ারি কেন্দ্রের কর্মীরা জানান, খাবার ঢাকা দিয়েই রান্না করা হয়েছে। গোটা ঘটনায় তাঁরাও সন্দিহান। তবে সকলের বক্তব্য শুনে বিতর্কের জায়গা থেকেই যায়। খিচুড়িতে টিকটিকি অঙ্গণয়ারি কেন্দ্রে পড়েছে নাকি শিশুর মা বাড়িত নিয়ে যাবার পর টিকটিকি পড়েছে। যাইহোক ঘটনা জানাজানি হতেই খিচুড়ি খাওয়া মা ও বাচ্চারা জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন। তাদের পর্যবেক্ষণে রাখা হয়। 

জামালপুর ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার বলেন, কিভাবে এই ঘটনা ঘটলো সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডাঃ ঋত্বিক ঘোষ জানান যাঁরা হাসপাতালে এসেছিলেন তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কোনো সমস্যা না থাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।