Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গাড়ি সহ পাথর খাদানের জলে পড়ে গেল চালক, এখনও খোঁজ মেলেনি


 

গাড়ি সহ পাথর খাদানের জলে পড়ে গেল চালক, এখনও খোঁজ মেলেনি 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর থানা এলাকায় বেশ কিছু অবৈধ পাথর খাদান পুলিশের মদতে চলার অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ সরাকারি পিচ রাস্তার তলা পযর্ন্ত কেটে নিয়েছে এই এলাকার বেশ কয়েকটি পাথর খাদানের মালিক। এই রাস্তা দিয়ে যাওয়ার সময়েই জলে পরিপূর্ন একটি বন্ধ পাথর খাদানে পড়ে গেল এক গাড়ি চালক। উদ্ধারকারি দল নেমেও এখনো খোঁজ পায়নি জলে পড়ে যাওয়া গাড়িটির। চালক ছাড়া গাড়িটিতে আর কত জন ছিলেন সেটাও এখনো পরিস্কার নয়। স্থানীয় সুত্র থেকে জানা গেছে, উত্তর আসানসোলের ব্লু-ফ্যাক্টরি বড়পুকুরিয়া এলাকায় রয়েছে বেশ কয়েকটি বন্ধ জলে ভরা গভীর পরিত‍্যাক্ত পাথর খাদান। তার পাশ দিয়ে রয়েছে আসানসোলের সাথে যোগাযোগকারি পাকা রাস্তা। বাঁশের বেড়া বা পাঁচিল না থাকায় এই খাদান গুলিতে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের কোন রকম হেল দোল নেই। কিছুদিন আগেই বন্ধুদের সাথে স্নান করতে নেমে জলে ডুবে মৃত‍্যু হয় এক কিশোরের। প্রশাসন সে সময় ফেন্সিংয়ের কথা বললেও আজও  তা হয়নি। আর তার জেরেই গত রাতে আসানসোল স্টেশনে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সুনীল হাঁসদা নামের এক চালক তার চার চাকা গাড়ি নিয়ে পড়ে যায় ওই পাথর খাদানে। গাড়ির কাগজ পত্র  জলে  ভাসতে দেখে পরিবারের আশঙ্কা সুনীল গাড়ি নিয়ে পড়ে গেছে পাথর খাদানের জলে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় আসানসোল উত্তর  থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক অনুসন্ধানের পর খবর দেয় উদ্ধারকারী দলকে।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।