Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

২১ জুলাইয়ের ক্যাম্প পরিদর্শনে জেলা যুব সভাপতি


 

২১ জুলাইয়ের ক্যাম্প পরিদর্শনে জেলা যুব সভাপতি 


অতনু হাজরা, মসাগ্রাম : রাত পোহালেই ২১ জুলাই। ধর্মতলায় হবে শহীদ স্মরণে সমাবেশ। লাখো লাখো তৃণমূল কর্মী সমর্থক সেখানে জমায়েত হবেন। দলীয় নির্দেশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের জামালপুরে জাতীয় সড়কের ধারে মসাগ্রাম ও জৌগ্রামে দুটি ক্যাম্প করা হয়েছে। একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে যাওয়া ও ফিরে আসার সময় কর্মী-সমর্থকদের অসুবিধা না হয় তা এই ক্যাম্প থেকে লক্ষ্য রাখা হবে। আজ বিকালে সেই ক্যাম্প পরিদর্শনে যান জামালপুরের বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূলের সভাপতি অলক কুমার মাঝি, তৃণমূলের জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান, ব্লকের যুব সভাপতি ভূতনাথ মালিক ও মহিলা নেত্রী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি। বিধায়ক অলক মাঝি বলেন কাল এই জাতীয় সড়কের উপর দিয়েই ধর্মতলায় যোগ দিতে হাজার হাজার দলীয় কর্মী-সমর্থক যাবেন তাদের সুবিধা-অসুবিধা দেখার জন্যই দলের নির্দেশে এই ক্যাম্প করা হয়েছে। তিনি সকাল থেকে নিজে উপস্থিত থাকবেন এই ক্যাম্পে। মেহেমুদ খান জানান প্রতিবছরই এখানে ক্যাম্প করা হয় এবং দলীয় কর্মী সমর্থকদের সুবিধা-অসুবিধা দেখা হয়। দলীয় নির্দেশে তার ব্যাতিক্রম হবেনা। দলের পক্ষ থেকেই তারা নিজেরা এখানে উপস্থিত থেকে পুরো বিষয়টা নজরদারি করবেন। ভূতনাথ মালিক জানান দলের সৈনিক হিসেবে কালকে প্রতিটি দলীয় কর্মী সমর্থক যাতে ধর্মতলায় পৌঁছাতে পারেন তা দেখাই তাঁদের কাজ। এবং কাল সকাল থেকে তাঁরা সেই কাজই করবেন দলের নির্দেশে।