Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিপত্তারিনি মায়ের পুজো উপলক্ষে জামালপুরের হালাড়ায় বিপুল ভক্ত সমাগম


 

বিপত্তারিনি মায়ের পুজো উপলক্ষে জামালপুরের হালাড়ায় বিপুল ভক্ত সমাগম 


অতনু হাজরা, জামালপুর : আজ ২রা জুলাই জামালপুরের হালাড়ার জাগ্রত দেবী মা বিপত্তারিণীর বিশেষ পুজো হয়। এই উপলক্ষে বিশাল মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার এবং আগামী মঙ্গলবার এই দুইদিন হবে মেলা। দূরদূরান্ত থেকে বহু ভক্ত সমাগম হয়েছে আজকের এই মেলায়। সব মিলিয়ে প্রায় ৫০ হাজার থেকে ৬০ হাজার ভক্ত সমাগম হয়।

 এত জনসমাগম হলেও মেলা পুরোপুরি শান্তি শৃঙ্খলার সঙ্গেই অনুষ্ঠিত হয়। কোন বছরই এমন হয়নি যে মেলাকে কেন্দ্র করে কোন ছোটখাটো অশান্তিও সৃষ্টি হয়েছে। জামালপুর থানার পক্ষ থেকে মোতায়েন থাকে বিশাল পুলিশ বাহিনী। সুশৃংখলভাবে নির্দিষ্ট লাইনে ভক্তরা মায়ের মন্দিরে পৌঁছান এবং সেখানে পুজো দিয়ে আবার নিজের নিজের বাড়ি ফিরে যান। বিপত্তারিণী মেলার একটি বিশেষ আকর্ষণই হচ্ছে মায়ের বিশেষ মাঙ্গলিক ডুরী। যা কেবলমাত্র মায়ের মন্দির থেকেই দর্শনার্থীদের দেওয়া হয়। বিপত্তারিণী মায়ের প্রধান পুরোহিত লক্ষীনারায়ণ চক্রবর্তী আমাদের জানান গত দু বছরে করোনার কারণে মেলা করা যায়নি। কিন্তু এবছর আবার মেলা হচ্ছে। দু'বছর পর আবার মেলা অনুষ্ঠিত হওয়ায় আগত সমস্ত ভক্তসহ এলাকার মানুষ খুব খুশি। 

বিপত্তারিনি মায়ের পুজোকে কেন্দ্র হরেক পসড়ার মেলা বসে মন্দির প্রাঙ্গণে। হালারা গ্রামের প্রতিটি বাড়িতে এদিন উৎসবের চেহারা নেয়।  জামালপুর থানার অফিসার ইনচার্জ রাকেশ কুমার সিং সপরিবারে এসে দেবী মায়ের কাছে পুজো দেন।