Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন ডেপুটি পুলিশ সুপার ও সিভিক ভলান্টিয়ার এর মৃত্যু


 

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন ডেপুটি পুলিশ সুপার ও সিভিক ভলান্টিয়ার এর মৃত্যু 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট,  সংবাদ প্রভাতী :  ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পদস্থ পুলিশ আধিকারিক সহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১১ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ২ নম্বর জাতীয় সড়কে জামালপুর থানার আঝাপুরের কাছে। ঘটনায় প্রাণ হারান সিআইডি'র এক ডিএসপি ও এক সিভিক ভলান্টিয়ার। আশঙ্কাজনক অবস্থায় পুলিশের গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত পুলিশ আধিকারিকের নাম প্রশান্ত কুমার নন্দী এবং সিভিক ভলান্টিয়ার এর নাম সন্তোষ সরকার। 

জানা গেছে একটি চারচাকা গাড়ি করে কলকাতার দিকে যাচ্ছিলেন সিআইডির ডিএসপি (বর্ধমান  ) প্রশান্ত কুমার নন্দী সঙ্গে ছিলেন সিভিক ভলেন্টিয়ার সন্তোষ সরকার। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে একটি ট্রেলারের পিছনে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ডিএসপি প্রশান্ত কুমার নন্দী ও সিভিক ভলেন্টিয়ার সন্তোষ সরকারের। দুর্ঘটনায় গুরুতর জখম হয় গাড়ির চালক শুভঙ্কর মাঝি। তাকে সুপার স্পেশালিষ্টি হাসপাতাল অনাময়ে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে অনাময়ে হাসপাতাল যান পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন। তিনি বলেন, দুর্ঘটনায় দু'জন মারা গেছেন। তাদের মধ্যে একজন ডিএসপি পদমর্যাদার অফিসার আছেন।