Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

একুশে জুলাই ধর্মতলা চলোর প্রস্তুতি সভা



একুশে জুলাই ধর্মতলা চলোর প্রস্তুতি সভা 

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস ও যুব কংগ্রেস এবং জয় হিন্দ বাহিনীর উদ্যোগে একুশে জুলাই ধর্মতলা চলোর প্রস্তুতি সভা আয়োজন করা হয় বর্ধমান টাউন হলে। মূলত এই প্রস্তুতি সবার মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের উচ্ছ্বসিত করা হয় এবং একুশে জুলাই সকাল সকাল একত্রিত হয়ে ট্রেনে চেপে ধর্ম তলায় যাওয়ার আহ্বান জানান নেতৃত্ব। মূলত শহীদ স্মরণ দিবস উপলক্ষে ধর্মতলায় গিয়ে শহীদদের স্মরণ করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য কর্মীদের আহ্বান জানান তৃণমূল কংগ্রেসের বর্ধমান শহর সভাপতি অরূপ দাস। 

এদিন টাউন হলের সভা মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতা আইনুল হক, জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি রবীন নন্দী ও জেলার যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি রাসবিহারী হালদার, জেলার মহিলা নেত্রী শিখা সেনগুপ্ত, জয়হিন্দ বাহিনীর বর্ধমান শহর সভাপতি পল্লব দাস, জেলার সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য সহ মহঃ সেলিম, মুক্তার মিয়া ও এক ঝাঁক নেতৃবৃন্দ।