Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কলকাতার শহীদ স্মরণ সমাবেশের প্রচারে রক্তদান শিবির


 

কলকাতার শহীদ স্মরণ সমাবেশের প্রচারে রক্তদান শিবির 

অতনু হাজরা, জামালপুর : "শহীদ স্মরণে, আপন মরণে রক্ত ঋণ শোধ করো"। এই স্লোগানকে সামনে রেখে ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণ সমাবেশকে সফল করে তুলতে জোরদার প্রচার চলছে জামালপুরে। আজ রক্তদানে অন্যমাত্রা পেল প্রচার কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে  ২১ শে জুলাই শহীদ স্মরণ দিবসকে সামনে রেখে ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়, ব্লক জয়হিন্দ বাহিনী একটি রক্তদান শিবিরের আয়োজন করে। 

এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, জামালপুর বিধানসভার বিধায়ক অলক কুমার মাঝি, পূর্ব বর্ধমান জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী, যুব তৃণমূলের জামালপুর ব্লক সভাপতি ভূতনাথ মালিক, জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, জয়হিন্দ বাহিনীর বর্ধমান শহর সভাপতি পল্লব দাস, জেলার সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস বৈরাগ্য, তৃণমূল ছাত্র পরিষদের জামালপুর ব্লক সভাপতি বিট্টু মল্লিক, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, দেবু হেমব্রম সহ তৃণমূল কংগ্রেসের একাধিক শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। 

এদিনের শিবিরে  ১০০ জন রক্তদাতা রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে।