Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গুরু পূর্ণিমা উপলক্ষে দু'দিন ধরে সাঁই মন্দিরের অনুষ্ঠানে তীর্থস্থান মেমারির রাধাকান্তপুর


 

গুরু পূর্ণিমা উপলক্ষে দু'দিন ধরে সাঁই মন্দিরের অনুষ্ঠানে তীর্থস্থান মেমারির রাধাকান্তপুর 


সেখ সামসুদ্দিন, ১৪ জুলাই : মেমারি ১ ব্লকের রাধাকান্তপুর গ্রামের সাঁই মন্দিরে দু'দিন ধরে চলছে বিশেষ অনুষ্ঠান। গুরু পূর্ণিমা উপলক্ষে বুধবার থেকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। নগর পরিক্রমা, পূজা-পাঠ, নাম সংকীর্তন, প্রসাদ বিতরণ ইত্যাদি কর্মসূচি চলছে। 

আজ দুপুরে প্রায় আড়াই হাজার মানুষ ভোগ প্রসাদ গ্রহণ করেন। গ্রামের মানুষ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাঁইবাবার প্রতি শ্রদ্ধা নিবেদনে নানা অনুষ্ঠান পালন করছেন। সাঁই সঙ্গমের পরিচালনায় বসেছে মেলা। ফোয়ারা ও আলোকসজ্জার বাহারে রাধাকান্তপুর গ্রাম এখন দর্শনীয় এবং তীর্থস্থানে পরিণত হয়েছে।