Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গা পুজো : "ব্রহ্ম সত্য, জগৎ সত্য" ইছলাবাদ কিরণ সংঘের থিম


 

দুর্গা পুজো : "ব্রহ্ম সত্য, জগৎ সত্য" ইছলাবাদ কিরণ সংঘের থিম 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দেবীপক্ষের সূচনা হতে আর মাত্র ৭৪ দিন। তারপরেই জগজ্জননী মা এর আগমনী সুরে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠবে। তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে। বর্ধমান শহরের বড় দুর্গাপুজো গুলোর মধ্যে একটি ইছলাবাদ কিরণ সংঘের পুজো। বিগত কয়েকবছর ধরে কিরণ সংঘের থিমের পুজো দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। 

এবারের থিম "ব্রহ্ম সত্য, জগৎ সত্য"।  ৬৬ তম বর্ষের পুজোর খুঁটি পুজো হলো আজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার সহ অন্যান্যরা। 

ইছলাবাদ কিরণ সংঘের এবারের পুজোর সামগ্রিক ভাবনা আরও বড় কলেবরে। পুজো মন্ডপে ফুটে উঠবে বিশ্ব ব্রক্ষ্মাণ্ড। ক্লাবের সদস্যদের আশা এবারের থিম সকলের কাছে আরও বেশি আকর্ষণীয় হবে।