Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমীপে পার্শ্বশিক্ষকরা


 

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমীপে পার্শ্বশিক্ষকরা 


অতনু হাজরা, কলকাতা :  আজ মেট্রোপলিটনে তৃণমূল ভবনে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন তৃণমূল পার্শ্বশিক্ষক সংগঠনের একটি প্রতিনিধিদল। যার নেতৃত্বে ছিলেন জীবন কুমার দাস। প্রসঙ্গত শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সভাপতি মইদুল ইসলাম তিনি বর্তমানে সর্বশিক্ষামিশনের সব চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে এই সংগঠন গড়ে তোলেন।  সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে তিনি তৃণমূলে যোগদান করে সমস্ত সংগঠন গুলোকে ঢেলে সাজানোর কাজ করছেন। আজ পার্শ্ব শিক্ষকরা তাঁর সাথে দেখা করে মন্ত্রীর সাথে কথা বলেন। 

মন্ত্রীকে তাঁরা একটি দাবিপত্রও তুলে দেন। মন্ত্রী সেই দাবি গুলো দেখার ব্যাপারে আশ্বাস দেন। মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে উপস্থিত ছিলেন মইদুল ইসলাম,  জীবন কুমার দাস, সেলিম শেখ, শাশ্বতী হাসান ভট্টাচার্য্য, জসীমউদ্দীন মোল্লা, প্রদীপ কুমার ঘোষ, সুভাষ মান্না এমদাদুল ইসলাম সহ অন্যান্যরা। মন্ত্রীর সঙ্গে সংগঠন নিয়ে আলোচনা হলে তিনি সে বিষয়ে মইদুল ইসলামকে দায়িত্ব দেন।