Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল ভবনে চিকিৎসক দিবস পালন ও জাগো বাংলা স্টলের উদ্বোধন


 

তৃণমূল ভবনে চিকিৎসক দিবস পালন ও জাগো বাংলা স্টলের উদ্বোধন 

অতনু হাজরা, কলকাতা : আজ সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস। ১ জুলাই দিনটি চিকিৎসক দিবস হিসেবেই পালন করা হয়। আজ কলকাতার তৃণমূল ভবনে ডাঃ বিধান চন্দ্র রায়ের ছবিতে মাল্য দান করে শ্রদ্ধা জানান দলের মহাসচিব পার্থ চ্যাটার্জী। 

সঙ্গে ছিলেন নেত্রী দোলা সেন, জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্যরা। একই সঙ্গে আজ তৃণমূল ভবনে জাগো বাংলার একটি স্টলও উদ্বোধন করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

 পরে তৃণমূল ভবনে এসে পৌঁছান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনিও ডাঃ বিধানচন্দ্র রায় এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।