Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বন্ধ ১০০ দিনের কাজ, বেহাল নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে তৎপর তৃণমূলের যুব নেতা


 

বন্ধ ১০০ দিনের কাজ, বেহাল নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে তৎপর তৃণমূলের যুব নেতা



অতনু হাজরা, জামালপুর : গ্রাম গঞ্জে বর্ষার আগে জলনিকাশি ব্যবস্থা ঠিক রাখতে ১০০ দিনের কাজে মজুর লাগানোর দৃশ্য চিরাচরিত। এরফলে এলাকার মানুষের হাতে আসতো নগদ টাকা পাশাপাশি জল যন্ত্রণা থেকে রেহাই পেতো সাধারণ মানুষজন। কিন্তু পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ ১০০ দিনের কাজ।তাই সাফাই হয়নি বেশ কিছু ড্রেন, ফলে অল্প বৃষ্টিতেই জামালপুর ১ অঞ্চলের বেশ কিছু এলাকায় জমছে জল। এবার এইসমস্ত বেহাল নিকাশির হাল ফেরাতে কোদাল হাতে নিলো যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। প্রসঙ্গত সংশ্লিষ্ট বিষয়টি জানানো হয় পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডলকে। 

সমস্যার কথা শোনার পরই এলাকার দলীয় কর্মীদের নিয়ে জঞ্জাল পরিস্কার করতে সরেজমিন নেমে পড়েন তরুন এই নেতা। পরবর্তীকালে এই কাজ মানুষের স্বার্থে বৃহত্তর আকারে যদি করতে হয় তাও করার প্রতিশ্রুতি দেন সাহাবুদ্দিন মন্ডল। পাশাপাশি তিনি জানান বিজেপি যতই চেষ্টা করুক জননেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করতে পারবে না কারন তাঁর তৈরি করা সৈনিকরা মাঠে ময়দানে সজাগ রয়েছে। 

এরআগেও একাধিক মডেলে উন্নয়ন করে দেখিয়েছেন তরুন এই নেতা, গ্রামের একাধিক উন্নয়ন মডেলকে  কপিও করেছে শহর। এবার আরও একবার নজির সৃষ্টি করলেন তিনি।সার্বিক কাজে খুশি এলাকার মানুষজন।