Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসহায় দুঃস্থ পড়ুয়াদের পাশে উপ প্রধান


 

অসহায় দুঃস্থ পড়ুয়াদের পাশে উপ প্রধান 


অতনু হাজরা, জামালপুর : মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হবার পর জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানাচ্ছেন। একটু অন্য রকম ভাবে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া অসহায় আদিবাসী, তপশিলী জাতি ও উপজাতি সম্প্রদায়ের চারজন ছাত্র ছাত্রী যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র আর্থিক কারণে একাদশ শ্রেনিতে ভর্তি হতে পারছিল না। সেই রকম চারজন ছেলে মেয়ে পারমিতা সিং, সঞ্জিত সিং, শিউলি হাঁসদা ও শুভম সিং দের সেলিমাবাদ উচ্চ বিদ্যালয়ে ভর্তি করে দেন এবং এই সমস্ত ছেলেমেয়েদের পড়াশুনা করতে যা খরচ বহন করার প্রতিশ্রতি দিলেন জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবউদ্দিন মন্ডল।

 তিনি আজ নিজে সেলিমাবাদ স্কুলে গিয়ে এই অসহায় ছেলে মেয়েগুলোকে ভর্তি করে দেন। একই সঙ্গে সকলের হাতে মিষ্টির প্যাকেটও তুলে দেন। তাঁর এই উদ্যোগে শুধু এই চারজন ছাত্র ছাত্রীই নয়, হাসি ফুটছে পরিবারের ও এলাকার মানুষের। তাঁরা সকলেই জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধানের এই কাজে যথেষ্ট খুশি।