Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নতুন স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন, খুশি এলাকার মানুষজন


 

নতুন স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন, খুশি এলাকার মানুষজন 


অর্ঘ্য ব্যানার্জী, গাংপুর : বর্ধমান দু'নম্বর ব্লকের গাংপুর স্টেশন বাজারে নতুন স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হলো বৃহস্পতিবার। এদিন ফিতে কেটে স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক নিশীথ কুমার মালিক। বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও বিডিও সুবর্ণা মজুমদারের প্রচেষ্টায় স্বাস্থ্য কেন্দ্রটির উদ্বোধন করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সুবর্ণা মজুমদার, বিএমওএইচ ডাঃ ন্যায়অভিষেক যশ, পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুণ গোলদার, বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, উপপ্রধান জয়দেব ব্যানার্জি, পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান, জনস্বাস্থ্য আধিকারিক  শক্তিপদ পাল সহ আরও অনেক। 

এদিন বিডিও সুবর্ণা মজুমদার জানান, বড়শুল ও বাম স্বাস্থ্যকেন্দ্রে রোগীর চাপ বেড়ে যাওয়ার ফলে গাংপুর উপস্বাস্থ্য কেন্দ্রটি করা হলো। এই স্বাস্থ্যকেন্দ্রে সমস্ত পরিষেবা পাওয়া যাবে। গাংপুর স্টেশন বাজারের পাশে এই স্বাস্থ্যকেন্দ্রটি গড়ে ওঠায় খুশি এলাকার সকলে।