Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পি এম কিষাণের টাকা অ্যাকাউন্টে না ঢুকলে কি করতে হবে জানুন


 

পি এম কিষাণের টাকা অ্যাকাউন্টে না ঢুকলে কি করতে হবে জানুন 

🟣  অতনু হাজরা

 ➡️  প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। গত মঙ্গলবার থেকে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কিন্তু বর্তমানে যে সমস্ত কৃষক বন্ধু দের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ করা নেই  এবং ই কে ওয়াই সি দেওয়া নেই তাদের অবিলম্বে সেটা করতে হবে। তা নাহলে কোনও ভাবেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই ব্যাঙ্ক থেকে মেসেজ না এলে অবিলম্বে ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট আপডেট করে দেখতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার টাকা না ঢুকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ এবং ই কে ওয়াই সি দিতে হবে। তবে এই কাজটি করতে হবে আগামী ৬ জুনের মধ্যে। ইতিমধ্যেই এই মর্মে কৃষি আধিকারিকরা কৃষকদের অবহিত করার কাজ শুরু করেছেন। 

জামালপুর ব্লকের সহ কৃষি অধিকর্তা করণ থেকে সকল পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সহ কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম। সেখানে ব্লকের কৃষক ভাইদের আগামী ৬  জুনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার সংযুক্তি এবং ই কে ওয়াই সি করিয়ে নিতে বলা হয়েছে। ই কে ওয়াই সি এর জন্য pmkishan.gov.in এই সাইটে গিয়ে করার কথা বলেছেন।