Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন


 

উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন 


অর্ঘ্য ব্যানার্জী, সংবাদ প্রভাতী, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলার বিভিন্ন প্রান্তে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যপরিসেবা পৌঁছে দিতে বিভিন্ন এলাকায় নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হচ্ছে। সেইমতো বর্ধমান দু'ব্লকের বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের কাঁন্দোরসোনা এলাকায় শনিবার এক উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়। এদিন নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের ফিতে কেটে উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম উপস্থিত ছিলেন বর্ধমান ২ ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার, পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুণ গোলদার, বিএমওএইচ ডাঃ ন্যায়অভিষেক যশ, বর্ধমান ২ ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান, বৈকুণ্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জয়দেব ব্যানার্জী সহ আরও অনেকে। এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে সমস্ত রকম চিকিৎসার পরিসেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।