Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আদিবাসী পাড়ায় দুয়ারে সরকার পরিদর্শনে জেলা পরিষদের সদস্য


 

আদিবাসী পাড়ায় দুয়ারে সরকার পরিদর্শনে জেলা পরিষদের সদস্য 


কাজল মিত্র, আসানসোল : আদিবাসী পাড়ায় পাড়ায় শুরু হয়েছে দুয়ারে সরকার। আজ বারাবনির জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খয়েরবনি ফুটবল ময়দানে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে জেলা পরিষদ সদস্য অসিত সিংহ এবং জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত শিবির পরিদর্শনের সঙ্গে আদিবাসীদের বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিলাপ করেদেন। তাছাড়া আদিবাসী মানুষদের সাথে বিভিন্ন সমস্যা বিষয় নিয়ে আলোচনা করেন অসিত সিংহ।  তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছে আদিবাসী পাড়ায় পাড়ায় দুয়ারে সরকার। তাই আজ খয়েরবনির ফুটবল ময়দানে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর একটাই লক্ষ্য রাজ্যের প্রতিটি মানুষ যেনো প্রতিটি প্রকল্পের পরিষেবা উপভোগ করতে পারেন।