Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দৃষ্টি শক্তির প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে মাধ্যমিকে অসামান্য রেজাল্ট


 

দৃষ্টি শক্তির প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে মাধ্যমিকে অসামান্য রেজাল্ট 


সেখ সামসুদ্দিন, সংবাদ প্রভাতী, ৯ জুন : দৃষ্টি শক্তি নেইতো কি হয়েছে, মনের জোরে প্রতিবন্ধকতাকে হারমানিয়ে মাধ্যমিকে অসামান্য রেজাল্ট করেছে প্রিয়াস্মিতা ভান্ডারী ওরফে মিমি। মেমারি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সারদাপল্লী বাসিন্দা তথা মেমারির বিশিষ্ট ব্যবসায়ী মানস কুমার ভান্ডারীর দৃষ্টি শক্তিহীন কন্যা মিমি।আজ ওঁকে শুভেচ্ছা জানালেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য।  জন্মের পর থেকেই  প্রিয়াস্মিতা ওরফে মিমি প্রায় দৃষ্টি শক্তিহীন। এবছর রাইটারের সহযোগিতা নিয়ে মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মিমি। পাঁচটি বিষয়ে লেটার সহ ৮২ শতাংশ নম্বর পেয়ে পাস করেছে। খবর পেয়ে মেমারি বিধানসভার বিধায়ক তার বাড়িতে যান এবং প্রিয়াস্মিতাকে ফুলের স্তবক ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। 

 প্রিয়াস্মিতা মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয়ে কলা বিভাগে ভর্তি হয়েছে। বড় হয়ে তার ইচ্ছা বড় সংগীতশিল্পী হবে। বাবা মানস কুমার ভান্ডারী ও মা মহুয়া ভান্ডারীর কাছে জানা যায় মেয়েকে ব্রেইল পদ্ধতিতে পড়ান এবং তাঁকে বিভিন্ন পাঠ্যবিষয় রেকর্ড করে শোনানো হয়। এই পদ্ধতিতে তাকে পড়ানো হয়। পরীক্ষার সময় রাইটারের সাহায্য নেওয়া হয়েছিল। প্রথমদিকে ব্লাইন্ড স্কুলে ভর্তি করা হলেও পরে মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তি করে এবং এবছর মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য রেজাল্ট করে। মানস বাবুর দুই কন্যা যমজ এবং প্রথম কন্যা রাজস্মিতা ভান্ডারী ওরফে রিচা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে  এবং প্রিয়াস্মিতা একাদশ শ্রেণিতে ভর্তি হল। এই দুই বোনে ডুয়েট গান সুরেলা কন্ঠে করে থাকে। তালিমও নিচ্ছে এবং ভবিষ্যতে বড় শিল্পী হবে এই মনে আশা রেখে এগিয়ে চলেছে দুই বোন।