Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল


 

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল 


অতনু হাজরা, জামালপুর : আগামী ২৭ জুন পূর্ব বর্ধমানের বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও আগামী ২১ জুলাই শহীদ দিবস পালন দু'বছর বন্ধ থাকার পর হবে। এই দুটি অনুষ্ঠানকে সামনে রেখে বেরুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল করা হয়। মিছিলে নেতৃত্ব দেন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভূতনাথ মালিক। 

ছিলেন বেরুগ্রাম অঞ্চলের নেতা সাহাবুদ্দিন শেখ সহ অন্যান্যরা। কনকপুর থেকে কেষ্টপুর পর্যন্ত এই মিছিল করা হয়। প্রচুর সংখ্যক মানুষ মিছিলে পা মেলান। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।