Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

৮৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা প্রদানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


 

৮৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা প্রদানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সারা রাজ্যব্যাপী কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে ৮৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা প্রদানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বর্ধমান শহরের গোদার স্বাস্থ্যনগরীর মাঠে কৃষকবন্ধু প্রকল্পের উদ্বোধনী সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষিক্ষেত্রের সুবিধাপ্রাপ্ত ২২ জন উপভোক্তাকে সংবর্ধনা জানান। 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় সহ মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন গত ১১ বছরে রাজ্যে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে ৫৭ লক্ষ টন। তিনি বলেন কৃষকরাই আমাদের সম্পদ কৃষক বন্ধু প্রকল্পের প্রতি কৃষককে ১০ হাজার টাকা করে সাহায্য করা হচ্ছে। বিভিন্ন প্রকল্পে কৃষকদের জন্য ২ হাজার ৩৮৫ কোটি টাকা সাহায্য করা হচ্ছে। তিনি বলেন, বাংলায় কৃষক দিয়ে আয় বেড়েছে তিন গুণ। কৃষকদের উন্নতির জন্য বাংলায় ৭ হাজার সেচ প্রকল্প চালু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যের মাঝে কেন্দ্রের সরকার কে কৃষক বিরোধী বলে উল্লেখ করেন। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দেওচায় কোল কমপ্লেক্স হবে।