Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাজ পড়ে মৃত ১, আহত ৩


 

বাজ পড়ে মৃত ১, আহত ৩ 


কেরামত আলি, সংবাদ প্রভাতী, ২ জুন : বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন আরও তিনজন। গলসি ২ নম্বর ব্লকের গ্রাম অঞ্চলের দাদপুর গ্রামের ঘটনা। আজ বিকেলে কৃষি মজুরের কাজ সেরে দামোদরে স্নান করতে নেমে ছিলেন চার যুবক। সেই সময়ে আকাশ ঘিরে কালো মেঘে ছেয়ে যায়। হঠাৎই তীব্র বিদ্যুতের ঝলকানি তারপরেই বিকট শব্দে বাজ পড়ে। মুহূর্তে মরা মাছের মতো চারজনের দেহ জলে ভাসতে দেখা যায়। তড়িঘড়ি স্থানীয়রা তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম মনু দাস। বয়স আনুমানিক ৩০ বছর। আহত তিনজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম রঞ্জিত মাঝি, রতন প্রামানিক ও বিশ্বজিৎ মন্ডল। সকলের বাড়ি গোহ গ্রাম অঞ্চলের দাদপুর গ্রামে।