Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মাধ্যমিকে যুগ্ম প্রথম বর্ধমান সিএমএস হাই স্কুলের রৌনক মন্ডল

 


মাধ্যমিকে যুগ্ম প্রথম বর্ধমান সিএমএস হাই স্কুলের রৌনক মন্ডল 



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রকাশিত হলো ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। এবছর মাধ্যমিকে প্রথম হয়েছেন ২ জন। বর্ধমান সিএমএস হাই স্কুলের রৌনক মণ্ডল। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই।  উভয়েই পেয়েছে ৬৯৩ নম্বর। ৬৯২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে ২ জন। তৃতীয় স্থানাধিকারী পেয়েছেন ৬৯১ নম্বর। 

শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যানময় গঙ্গোপাধ্যায়  জানিয়েছেন।  এবছর মোট পরীক্ষার্থী ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯। সেখানে ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন ছাত্রী। এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৬০ শতাংশ। এর মধ্যে মেয়েরা পাশ করেছে ৮৫ শতাংশ। এবং ছেলেদের পাশের হার ৮৮.৫৯ শতাংশ।