Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হাসপাতালে কর্মরত শ্রমিকের উপর থেকে নিচে পড়ে মৃত্যু


 

হাসপাতালে কর্মরত শ্রমিকের উপর থেকে নিচে পড়ে মৃত্যু 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শহর বর্ধমানে পিপিপি মডেলের একটি হাসপাতালে কর্মরত অবস্থায় উপর থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর চাউড় হতেই ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বর্ধমানের গোদায় স্বাস্থ্য উপনগরির ভিতর বেঙ্গল ফেইথ হাসপাতালে। মৃত শ্রমিকের নাম শেখ সিরাজউদ্দিন(৩৫)। বাড়ি কলকাতার পার্ক সার্কাস এলাকায়। জানা গেছে, একটি ঠিকাদারি সংস্থার হয়ে কাঁচ পরিষ্কার করার কাজে এসেছিল সিরাজউদ্দিন। কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে গিয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিন দুপুরে মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।