Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচিতে রাস্তায় যান চালকদের সচেতনতার বার্তা


 

সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচিতে রাস্তায় যান চালকদের সচেতনতার বার্তা 


অতনু হাজরা, জামালপুর :  বর্তমান সময়ে লোকসংখ্যার সঙ্গে গাড়ির সংখ্যাও প্রচুর সংখ্যায় বেড়েছে। তাই প্রায় সব সময়ই ছোট খাটো থেকে বড় দুর্ঘটনা লেগেই আছে। অনেক সময় দেখা যায় সেই সমস্ত দুর্ঘটনা ঘটার জন্য মানুষের অমনোযোগিতাই দায়ী। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে রাজ্য পুলিশ এই জন্য সেফ ড্রাইভ ও সেভ লাইফ  কর্মসূচি নিয়ে এসেছে। পুলিশ প্রশাসন প্রতি নিয়ত এই কর্মসূচির মাধ্যমে জন সাধারণকে সচেতন করে চলেছেন। আজ পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর চৌমাথায়  জাতীয় সড়কের নিকটবর্তী জায়গায় জামালপুর থানা সেফ ড্রাইভ সেভ লাইফ এর উপর একটি অনুষ্ঠান করে।

 যার দায়িত্বে ছিলেন জামালপুর থানার সেকেন্ড অফিসার রতন দাস। এই অনুষ্ঠানে জামালপুর থানার পুলিশকর্মী ছাড়াও সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশরা অংশ গ্রহন করে। একটি র‌্যালির মাধ্যমে পথ চলতি মানুষকে সচেতন করা হয়। 

গাড়ি চালাতে গেলে কি করা উচিত আর কি করা উচিত নয় সে বিষয়ে সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া হয়।কোনো মতেই মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না সে কথাও স্পষ্ট করে বলে দেওয়া হয়। পুলিশের এই ভূমিকায় খুশি সাধারণ মানুষ।