Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ডেপুটি কমিশনারের আচমকা হানায় ২১৫ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত, গ্রেপ্তার ৮ জন


 

ডেপুটি কমিশনারের আচমকা হানায় ২১৫ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত, গ্রেপ্তার ৮ জন 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির  অন্তর্গত জাতীয় সড়কের ঠিক পাশেই লচ্ছমনপুর অঞ্চলে অবস্থিত দূর্গা ফিউল ইন্ডাস্ট্রিতে সাত সকালে পুলিশের দলবল নিয়ে আচমকা হানা দিলো ডেপুটি কমিশনারের অফ পুলিশ (পশ্চিম) অভিষেক মোদি। কারখানার ভিতর থেকে প্রায় ২১৫ টন অবৈধ কয়লা এবং হাড় কোক বাজেয়াপ্ত করেন তিনি। তার পাশাপাশি ঘটনাস্থল থেকেই ৮ জনকে গ্রেপ্তারও করেন। জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে এই  অভিযান চালানো হয়।কুলটি অঞ্চলের বড়িরা সহ বিভিন্ন জায়গা থেকে সাইকেল ও মোটর সাইকেলে করে চোরাই কয়লা ক্রয় করে কারখানার ভিতরে অবৈধ কয়লার ডিপো গড়ে তুলে ছিলেন কারখানার মালিক খুকু ঘোষ। সেই খবর পেয়ে অভিযান চালানো হয়। 

এই প্রসঙ্গে ডি.সি(পশ্চিম) অভিষেক মোদি জানান, গোপন সূত্রের খবরে অভিযান চালানো হয়। ২১৫ টন অবৈধ কয়লা উদ্ধার এবং ৮ জনকে গ্রেপ্তার করা হয়।  ঘটনার তদন্ত শুরু হয়েছে। যারা যারা এই কারবারের সঙ্গে যুক্ত রয়েছে,তাদের বিরুদ্ধে আইনত ব্যাবস্থা নেওয়া হবে।