Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিশ্ব রক্তদাতা দিবসে সচেতনতামূলক পদযাত্রা


 

বিশ্ব রক্তদাতা দিবসে সচেতনতামূলক পদযাত্রা 


কাজল মিত্র, আসানসোল : বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে মঙ্গলবার সালানপুর ব্লকের বিভিন্ন জায়গায় সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকালে আল্লাডি মোড়ে ঐকতানের ব্যবস্থাপনায় আজকের দিনটি বিশেষভাবে উদযাপিত হয়। একইসাথে  বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সালানপুর ব্লকের ভলান্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশন সমন্বয় কমিটির  উদ্যোগে হিন্দুস্তান কেবলস অফিস গেট থেকে রূপনারায়ণপুর ডাবর মোড় পর্যন্ত রক্তদান নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে একটি  পদযাত্রা বের করা হয়। এই পদযাত্রায় সালানপুর ব্লক সহ চিত্তরঞ্জন ভলান্টারী ব্লাড ডোনার, উজ্জীবন রক্তদাতা সমিতি, ইউথ ক্লাব রূপনারায়নপুর, মা মুক্তাই চণ্ডী রক্তদাতা সমিতি, আসানসোল টিপু সুলতান সমিতি, ব্রাত্য দিগের সহ  সকল ব্যক্তি এবং সংগঠন এই পদযাত্রায় অংশগ্রহণ করে। এই পদযাত্রাটি রূপনারায়নপুর হিন্দুস্থান কেবলস গেট থেকে ডাবর মোড় বাস স্ট্যান্ড পর্যন্ত যায়। 

এরপর সেখানে  উপস্থিত সকল বক্তারা বিশ্ব রক্তদাতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। এদিন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন রক্তদান আন্দোলনের একনিষ্ঠ কর্মী তপন মহাতা, রবি শঙ্কর কুন্ডু, রত্না সোম, সুব্যেন্দু নাথ, তাপস উকিল, বিশিষ্ট সমাজসেবী তথা সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য, বাসুদেব মন্ডল, স্বপন মন্ডল, গৌরাঙ্গ তেওয়ারী সহ বহু বিশিষ্ট ব্যাক্তি।