Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গরমে ছুটি ১১ দিন বাড়লো, স্কুল খুলবে ২৭ জুন




গরমে ছুটি ১১ দিন বাড়লো, স্কুল খুলবে ২৭ জুন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : গরমের ছুটিতে একটানা ৪৫ দিন বিদ্যালয় বন্ধ থাকার পর গরমের ছুটি আরও ১১ দিন বাড়ানো হল। আগামী ২৬ জুন পর্যন্ত স্কুলে গরমের ছুটি। সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানাল স্কুল শিক্ষা দপ্তর। তীব্র দাবদাহের কারণে ছুটি  সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে এই ছুটি বাড়ানো হল। আগের বিজ্ঞপ্তি অনুসারে ১৫ জুন পর্যন্ত ছুটি ছিল। তবে জল্পনা ছিলই। সেই জল্পনাই সত্যি হল। 

উল্লেখ্য, সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গরমের ছুটি আরও বাড়ানো নিয়ে রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ভিত্তিতেই শিক্ষা দপ্তরের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরমে প্রাণহানি এবং অনেকের অসুস্থ হয়ে পড়ার ঘটনার পরে মুখ্যমন্ত্রী স্কুলের পড়ুয়াদের সুরক্ষার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেন। তাঁর মনে হয়েছে, এমন ভয়াবহ গরম চলতে থাকলে স্কুলপড়ুয়ারা খুবই অসুবিধায় পড়বে। তার পরেই তিনি শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা নিতে বলেন। সেই অনুযায়ী শিক্ষা দপ্তর আজ বিজ্ঞপ্তি জারি করে গরমের ছুটি ১১ দিন বাড়িয়েছে।