Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শহীদ দিবস  পালন

 


শহীদ দিবস  পালন 


কাজল মিত্র, আসানসোল : সালানপুর ব্লকের কল্যা পঞ্চায়েতের   সিয়াকুল বেড়িয়া গ্রামের প্রতি বছরের মতো এ বছরও দিনটিতে শহীদ রতন মিশ্র ও পরেশ মণ্ডলের স্মৃতি উদ্দেশে শহীদ দিবস পালিত হল । এই স্মরণ সভায় সিয়াকুলবেড়িয়া থেকে পায়ে হেঁটে নেতাজি কলোনীতে একটি মৌন মিছিল করে  রতন ও পরেশ  শহীদ  বেদীতে পুষ্পার্ঘ নিবেদন করেন বারাবানীর বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় ও  পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি  সহ বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক । এরপর সকলে সিয়াকুলবেরিয়াস্থিত শহীদ  রতন পরেশের মূর্তির  কাছে ফিরে আসেন।

  বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় জানান  আজ থেকে ২৯ বছর আগে কংগ্রেসের দুই নেতাকে হত্যার ঘটনায় গোটা বাংলায় আতঙ্কের সৃষ্টি করেছিল।  সেই সময় কংগ্রেসের সমস্ত লোক প্রচণ্ড শোকাহত হয়েছিল। সিপিআই(এম)-এর লোকজন ওই দুই নেতাকে হত্যা করেছিল।

বারাবানী বিধায়ক জানান, প্রতি বছর এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও জেলা কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল সম্পাদক ভোলা সিং, জিৎপুর পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী, জেলা পরিষদ সদস্য কৈলাশপতি মণ্ডল, পঞ্চায়েত সমিতির  সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, কয়লা খনি শ্রমিক সংগঠনের নেতা দীনেশ লাল শ্রীবাস্তব, জিতপুর উত্তরমপুর পঞ্চায়েত উপ-প্রধান বন্দনা মণ্ডল, সালানপুর ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী অপর্ণা রায় সহ তৃণমূল ও কংগ্রেসের বহু কর্মী সমর্থক ছিলেন।