Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে সরকার শেষ হতেই উপভোক্তাদের পরিষেবা প্রদান


 

দুয়ারে সরকার শেষ হতেই উপভোক্তাদের পরিষেবা প্রদান 


অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে মঙ্গলবার শেষ হয়েছে চতুর্থ দফায় দুয়ারে সরকার  কর্মসূচি। দুয়ারে সরকারে যে সমস্ত পরিষেবার জন্য আবেদন করা হয়েছিল আজ থেকেই তার পরিষেবা দেওয়া শুরু হয়ে গেল। পূর্ব বর্ধমানের জামালপুরে আজ থেকেই ব্লকের  বিভিন্ন জায়গা থেকে পরিষেবাগুলি সরাসরি উপভোক্তাদের  হাতে তুলে দেওয়া হচ্ছে। যার মধ্যে আছে জাতিগত শংসাপত্র, জমির পর্চা, লক্ষীর ভান্ডার সহ একাধিক প্রকল্প। 

জামালপুর ১ পঞ্চায়েতের সেলিমাবাদ হাই স্কুল থেকে বেশ কয়েকজন তপশিলি জাতি মানুষের হাতে তপশিলি জাতি শংসাপত্র তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত, বি সি ডব্লিউ অফিসার সুপ্রভাত মুখার্জি,  পঞ্চায়েতের উপপ্রধান শাহাবউদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। সদ্য শেষ হওয়া দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করার প্রায় সাথে সাথেই হাতে সার্টিফিকেট পেয়ে খুশি উপভোক্তারা।