Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ট্রাফিক পুলিশকে উর্দি ধরে হেনস্থা টোটো চালকের


 

ট্রাফিক পুলিশকে উর্দি ধরে হেনস্থা টোটো চালকের 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ডের কর্মরত ট্রাফিক পুলিশ রঞ্জিত কুমার ঘোষ আজ শনিবারের কুলটি নিয়ামতপুর মোড়ে ডিউটি করেছিলেন। সকাল ১১ টা নাগাদ নিয়ামতপুরের  লিথুনিয়া রোডে যানজট সৃষ্টি হয়। সে সময় কর্মরত ট্রাফিক পুলিশ রঞ্জিত কুমার ঘোষ যানজট সরাতে গেলে এক টোটো চালক ট্রাফিক পুলিশ কর্মীর উপর চড়াও হয় এবং এবং ট্রাফিক পুলিশ কর্মী রঞ্জিত কুমার ঘোষের উর্দি ধরে হেনস্থা করে। যার ফলে তাঁর উর্দির বোতাম ছিঁড়ে যায়।  এমনই অভিযোগ করলেন ট্রাফিক পুলিশ কর্মী রঞ্জিত কুমার ঘোষ। ঘটনার পর টোটো চালক টোটো ছেড়ে পালিয়ে যায়। পরে টোটোটিকে  বাজেয়াপ্ত করে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হয়। ঘটনার খবর শুনে ট্রাফিক ওসি ইমতিয়াজুল হক ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছেন।