Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য



 

যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য 



কাজল মিত্র, আসানসোল : এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বারাবনি ব্লকের পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাসপাতাল আমবাগান ময়দানের ঘটনা। জানা গেছে ওই এলাকার আমবাগানে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এর পরেই খবর দেওয়া হয় বারাবনি থানায়। যদিও সেই আমবাগান এলাকায় একটি পুলিশ ক্যাম্প রয়েছে তবুও কারো চোখে ঘটনাটি পড়েনি। স্থানীয়দের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে আসে। জানা যায় মৃত ওই যুবকের নাম রঞ্জিত সিংহ(৩৪)। 

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বারাবনি থানায় নিয়ে যান। স্থানীয় সূত্রের খবর এই খুন  প্রেমঘটিত কারণে হয়েছে বলে অনুমান। যতক্ষন পর্যন্ত সঠিকভাবে ময়না তদন্তের রিপোর্ট না আসে ততক্ষন পুলিশ অপেক্ষায় রয়েছে। তবে পুলিশ সূত্র অনুসারে  জানা গিয়েছে বারাবনি থানার  মিঝানডি হুচুক পাড়া গ্রামের এক আদিবাসী মহিলার সঙ্গে রঞ্জিত এর  অবৈধ সম্পর্ক ছিল যার জেরেই এই খুন। কিছুদিন আগে ওই গ্রাম থেকে রাম নামে এক ব্যক্তি রঞ্জিত সিংহের বাড়িতে তার স্ত্রীর সামনে তাকে মার্ডার করার হুমকি দেয় বলে জানা গিয়েছে। এই ঘটনার পর পুলিশ মিঝান ডি হুচুক পাড়া থেকে ওই মহিলাকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।