Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বজ্রপাত নিয়ে আলোচনা সভা


 

বজ্রপাত নিয়ে আলোচনা সভা 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে  পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের উদ্যোগে পঞ্চায়েত সমিতির স্থায়ী মঞ্চে বজ্রপাত নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সদর মহকুমার বিপর্যয় মোকাবিলা আধিকারিক প্রশান্ত ভাঙ্গি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, এ ডি এ সঞ্জীবুল ইসলাম, ব্লক বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক ফাল্গুনী মুখার্জি, সহ সভাপতি দেবু হেমব্রম সহ অন্যান্যরা। মূলত আজকের এই আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপ প্রধানদের ডাকা হয়েছিল।যাতে তাঁদের দ্বারা একদম প্রান্তিক মানুষদের কাছে এই সচেতনতা চলে যায়। 

বজ্রপাতের সময় কি করা উচিৎ আর কি করা উচিৎ নয় সে নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান প্রত্যেক প্রধান, উপ প্রধানদের সতর্ক করেন ব্লক থেকে যেকোনো সতর্ক বার্তা গেলে সেটা যেনো সাথে সাথেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রসঙ্গত বিগত কয়েক বছরে জামালপুরে বজ্র পাতে মৃত্যুর হার অনেক বেশি। বিশেষ করে গত বছর বজ্রপাতে জামালপুরে সবচেয়ে বেশি মানুষ মারা যান।