Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যৌনকর্মীদের জন্য বিশেষ শিবির


 

যৌনকর্মীদের জন্য বিশেষ শিবির 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত লছিপুরের চবকা দূর্বার মহিলা সমিতির যৌনকর্মীদের সুবিধার্থের এক বিশেষ শিবিরের আয়োজন করা হলো মঙ্গলবার। এই শিবিরের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যথা লক্ষীর ভান্ডার এবং স্বাস্থ্য সাথী কার্ড সঙ্গে রেশন কার্ড , আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড লিঙ্ক , আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক সহ একাধিক প্রকল্প নিয়ে শিবিরের আয়োজন করা হয়েছে যাতে এলাকার যৌনকর্মীদের বিশেষ সুবিধা প্রদান করা যায়। আজকের এই শিবিরে প্রশাসনিক কর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন সঞ্জয় পাল,  সঙ্গে স্থানীয় কাউন্সিলর জাকির হুসেন, প্রাক্তন কাউন্সিলর মীর হাসিম ছাড়াও আসানসোল পৌর নিগমের আধিকারিকগণ।