Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে সাড়ম্বরে নজরুল জয়ন্তী পালন


 

জামালপুরে সাড়ম্বরে নজরুল জয়ন্তী পালন 


অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে সরকারীভাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। পূর্ব বর্ধমানের জামালপুরে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাড়ম্বরে নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হলো। সহযোগিতায় ছিল স্থানীয় নেতাজি অ্যাথলেটিক ক্লাব।

 নেতাজি ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় তাতে পা মেলান এলাকার বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, জামালপুর থানার অফিসার ইনচার্জ রাকেশ কুমার সিং, পূর্ত কর্মধ্যক্ষ ভূতনাথ মালিক, দুই জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত ও অরিন্দম চন্দ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবু হেমব্রম, জামালপুর ১ পঞ্চায়েত উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা। শোভাযাত্রা  জামালপুর পুল মাথায় শেষ হয়। সেখানে একটি অনুষ্ঠান করে নেতাজি ক্লাবের পূরবীর সব পেয়েছি আসরের ক্ষুদে শিল্পীরা। 

এখানেই নজরুল ইসলামের একটি পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন করেন উপস্থিত অতিথিরা। জামালপুরের বুকে এই প্রথম কোনো মনীষীর পূর্ণ অবয়ব মূর্তি বসানো হল। প্রসঙ্গত ২৫ বৈশাখ জামালপুর বাইপাসে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পূর্ণাবয়ব মূর্তি বসানো হয়েছিল। আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে জামালপুর পুল মাথা থেকে দাদপুর পর্যন্ত রাস্তাটির নামকরণ করা হয় 'নজরুল সরণি। পঞ্চায়েত সমিতির এই কাজে এলাকার মানুষ বেশ খুশি।