Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

খাগড়াগড় : নকল নোট ছাপার হদিশে সিআইডি তদন্ত শুরু


 

খাগড়াগড় : নকল নোট ছাপার হদিশে সিআইডি তদন্ত শুরু 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমানে নকল নোট চক্রের তদন্তে নামলো সি আই ডি। আসলে ২০১৪ সালের ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর নকল নোট কারখানার হদিস মেলায় প্রশাসন প্রথম থেকেই তীক্ষ্ণ নজর রাখার পাশাপাশি সতর্ক রয়েছে। খাগড়াগড় লাগোয়া মাঠপাড়া এলাকায় এখন পুলিশের নজরদারি চলছে। শুক্রবার সিআইডি'র দুই সদস্যের প্রতিনিধি দল শহর বর্ধমানের খাগড়াগড় লাগোয়া মাঠপাড়া এলাকার সেখ সিরাজুল ইসলামের বাড়িতে গিয়েছেন। বাড়ির পরিচারিকা মমতা খাতুন, যিনি ওই বাড়িতেই অভিযুক্ত ভাড়াটিয়ার সঙ্গে থাকতেন তাকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি অফিসাররা। বাড়িটি ঘুরে দেখার পাশাপাশি তাঁরা এলাকার কয়েকজনের সঙ্গে কথাও বলেন। ওই বাড়িতে কারা আসা যাওয়া করত, কতদিন ধরে এখানে এই কারবার চলছিল ইত্যাদি নানা বিষয়ে অভিযুক্ত গোপাল সিং এর পরিচারিকা মমতা খাতুনের সঙ্গে কথা বলেন।