Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জগন্নাথ দেব যান মাসির বাড়ি, আর বড়মা চন্ডীমাতা যান বোনের বাড়ি


 

জগন্নাথ দেব যান মাসির বাড়ি, আর বড়মা চন্ডীমাতা যান বোনের বাড়ি


সেখ সামসুদ্দিন, সংবাদ প্রভাতী, ১০ মে :  মেমারি বিধানসভার গোপগন্তার ১ অঞ্চলে তিন শতাধিক বছরের প্রাচীন শ্রীশ্রীচন্ডী মাতার পুজো চলছে। এই চন্ডী পুজো উপলক্ষে হাজার হাজার মানুষের ঢল দেখা যায় মন্দিরে। শোনা যায় রথ যাত্রায় জগন্নাথ দেব যেমন মাসির বাড়ি যান, তেমনি বড়মা চন্ডী মাতা পাশের আন্দুল গ্রাম থেকে বোনের বাড়ি আসেন এবং একদিনের মধ্যেই রাতে আবার ফিরে যান। গত রাতে আন্দুল গ্রাম থেকে চন্ডী মাতাকে নিয়ে এসে এই চন্ডীমন্দিরে আসীন করেন এবং আজ সারাদিন পুজো পর্ব শেষে রাত্রি দশটার সময় আবার আন্দুলে ফিরিয়ে দিয়ে আসেন। চন্ডীমাতার এই মন্দিরে একটি বিশেষ বৈশিষ্ট্য কোন আলোকসজ্জা বা বৈদ্যুতিক আলো নিয়ে পুজো হয় না, এখানে খড় জ্বালিয়ে সেই আলোতেই পুজো করা হয়। রামনবমীর এক মাসের মাথায় সীতামায়ের অনুসারে পুজো করা হয়। 

আরো জানা যায় এলাকার মানুষ এই মন্দিরে অনেক বিষয়ে মানত করেন এবং সেই মানত সফল হলে তারা মন্দিরের পুকুরে স্নান করে দণ্ডী কেটে এই মন্দিরে আসেন এবং পুজো দিয়ে যান। পুজোকে কেন্দ্র করে এলাকায় বড় মেলা বসে, যা তিন দিন ধরে চলে।

 মঙ্গলবার সকাল দশটা নাগাদ মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য আসেন। এই চন্ডী মন্দিরে প্রবেশের আগেই হনুমান মন্দিরে পুজো দেন। তারপর চন্ডীমন্দির গিয়ে সেখানে পুজো দেন। তিনি সেখানে সমস্ত মানুষের মঙ্গল কামনা করেন। একইসঙ্গে দেশ থেকে করোনা নামক ব্যাধি যাতে দূর হয় তার জন্য প্রার্থনা করেন।