Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মহান বিপ্লবী রাসবিহারী বসু কে স্মরণ করলো জন্মভিটে সুবলদহ, উদ্বোধন 'দুই রাসবিহারী'


 

মহান বিপ্লবী রাসবিহারী বসু কে স্মরণ করলো জন্মভিটে সুবলদহ, উদ্বোধন 'দুই রাসবিহারী' 


প্রদীপ কুমার মণ্ডল, রায়না, ২৫ মে : ১৮৮৬ সালের আজকের দিনে অর্থাৎ আজ থেকে ১৩৬ বৎসর আগে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের সুবলদহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মহান বিপ্লবী রাসবিহারী বসু। সেই মহান বিপ্লবীর জন্মদিন পালন করা হলো সুবলদহ গ্রামে ওনার নামাঙ্কিত স্যার রাসবিহারী বসু সংগ্রহ শালার মাঠে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধাড়া, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, রায়না ২ ব্লকের বিডিও অনিশা যশ, বিশিষ্ট সাহত্যিক এবং গবেষক রমজান আলী, বিশিষ্ট সমাজসেবী অসীম পাল, বড় বৈনান গ্রাম পঞ্চায়েতের প্রধান তরুণ কুমার ঘোষ সহ অন্যান্যরা। অনুষ্ঠানের প্রথমেই মহান বিপ্লবী রাসবিহারী বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত ব্যক্তিবর্গ।

 পরে বিপ্লবীর জীবনী নিয়ে আলোচনা করেন  মন্ত্রী থেকে উপস্থিত সমস্ত ব্যাক্তিরা। দক্ষিণ দামোদর এর দুই মহান ব্যাক্তি একজন মহান বিপ্লবী রাসবিহারী বসু অন্যজন দানবীর স্যার রাসবিহারী ঘোষ এর জীবনী নিয়ে একটি পুস্তক প্রকাশ করা হয় ওনার জন্মদিন অনুষ্ঠান উপলক্ষে। পুস্তকটির নাম "দুই রাসবিহারী"। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন মহান বিপ্লবী রাসবিহারী বসুর স্মরণে সংগ্রহ শালা তৈরি করতে হবে এক বছরের মধ্যে। 

তিনি আরো বলেন ওনার নামাঙ্কিত সংগ্রশালার জন্য আমি নিজে ৫ লক্ষ টাকা দেবো আমার তহবিল থেকে। তৎসহ রায়না ২ ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েতের প্রধান সহ আরো নেতৃত্বদের আবেদন করেন সংগ্রহ শালা তৈরির জন্য।তিনি আরো বলেন আগামী জন্মদিন পালনের আগেই সংগ্রহ শালা তৈরি করতে হবে।