Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মুখ্যমন্ত্রী দুর্গাপুরে, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা


 

মুখ্যমন্ত্রী দুর্গাপুরে, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক শুরু করেছেন। রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী দুর্গাপুরে এসে পৌঁছেছেন । ইতিমধ্যে মেদিনীপুর ও ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক সেরে ফেলেছেন। এবার পুরুলিয়া ও বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক  করবেন মুখ্যমন্ত্রী।  ৩০ মে সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী এবং  ৩১ মে মঙ্গলবার বাঁকুড়ায় করবেন প্রশাসনিক বৈঠক।  এই দুই জেলায় প্রশাসনিক বৈঠকে যাওয়ার আগে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের সার্কিট হাউস 'সম্পন্ন' তে এসে পৌঁছান। এখানেই তিনি রাত্রিবাস করবেন। 

আজ দুর্গাপুর সার্কিট হাউসে প্রবেশের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কেন্দ্ৰীয় সরকার ১০০ দিনের কাজের টাকা বাংলাকে দিচ্ছে না। ডিসেম্বর মাস থেকেই টাকা দিচ্ছে না। অথচ নিয়ম আছে ১০০ দিনের কাজ যারা করবে, তারা ১৫ দিনের মধ্যে টাকা পাবে। কিন্তু কেন্দ্রের সরকার তা দিচ্ছে না। এরই প্রতিবাদে আগামী ৫ এবং ৬ জুন গোটা বাংলাজুড়ে প্রতিবাদ মিছিল ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে  মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে দুর্গাপুরে পুলিশ ও  প্রশাসনিক আধিকারিকরা তটস্থ সাজো সাজো রব দুর্গাপুরে। হেলিপ্যাড তৈরি করা হয়েছে সিটি সেন্টারে ভগৎ সিং স্টেডিয়ামে। দুর্গাপুর সার্কিট হাউসকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে পুলিশ প্রশাসন।